গোপনীয়তা নীতি

সর্বশেষ হালনাগাদ: ১০ নভেম্বর ২০২৬

আমরা কী তথ্য রাখি

নাম, ইমেইল, পাসওয়ার্ড (এনক্রিপ্ট করা, কেউ পড়তে পারে না), বাড়ির জেলা, উপজেলা, এখন কোথায় থাকো (দেশ আর শহর, অথবা দেশের ভেতরে জেলা আর এলাকা), কোন সাল থেকে, পেশা, ফোন নম্বর আর প্রোফাইল ছবি (যদি দাও)। নিরাপত্তার জন্য লগইনের সময়, IP ঠিকানা আর ডিভাইসের ধরন রাখা হয়।

কে কী দেখতে পায়

সবাই দেখে: তোমার প্রথম নাম আর পরের নামের প্রথম অক্ষর, শহর বা জেলা, দেশ আর বাড়ির জেলা (যদি নাম দেখাতে রাজি থাকো), আর প্রোফাইল ছবি (যদি পাবলিক রাখো)। নাম লুকালে শুধু সংখ্যায় গোনা হবে। তোমার ঠিক ঠিকানা কখনো নেওয়া বা দেখানো হয় না।

শুধু অ্যাডমিন দেখে: ইমেইল, ফোন, লগইনের ইতিহাস।

ইমেইল

পাসওয়ার্ড বদলানোর কোড আর (তুমি রাজি থাকলে) নতুন ফিচারের খবর পাঠাতে তোমার ইমেইল ব্যবহার হয়। ইমেইল পাঠানো হয় Resend-এর মাধ্যমে। প্রতিটা খবরের ইমেইলে বন্ধ করার লিংক থাকে।

আমরা কী করি না

তোমার তথ্য কারো কাছে বিক্রি করি না, বিজ্ঞাপনদাতাকে দিই না।

কুকি

লগইন রাখতে একটা কুকি আর ভাষা মনে রাখতে ব্রাউজারে ছোট একটা সেটিং রাখা হয়। বিজ্ঞাপন বা ট্র্যাকিং কুকি নেই।

তথ্য মুছতে চাইলে

অ্যাডমিনকে জানাও, তোমার অ্যাকাউন্ট আর সব তথ্য মুছে দেওয়া হবে। প্রোফাইল পাতা থেকে নাম বা ছবি লুকাতেও পারো।

আরও দেখো: শর্তাবলি।